শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের মধ্যে শতাধিক দখলদার ইহুদি ইসরায়েলি বাহিনীর সহায়তায় পবিত্র ভূমি জেরুসালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে। রোববার  ফিলিস্তিনিরা এ ধরনের অভিযোগ করেছেন।

জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স এর প্রধান শেখ আজম আল খাতিব রামাল্লায় সাংবাদিকদের বলেন, ইসরায়েলি বাহিনীর কড়া পাহারায় বসতি স্থাপনকারী ইহুদিদের একটি দল আল মাঘারেব ফটক থেকে হামলা চালায়।

রোববার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, আল-আকসা মসজিদে দখলদার ইহুদি ইসরায়েলি বাহিনীর সদস্যরা জুতা পায়ে হামলা করছে।

এর আগে গত মাসেও সেখানে ইসরায়েলি বাহিনীর সহায়তায় হামলা চালায় বসতি স্থাপনকারী ইহুদিরা। ওই সময় দু'শ ৭০ জন হামলা চালিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে উঠে এসেছে।

https://www.facebook.com/QudsN/videos/701335577037976/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ