সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতের সীমান্ত আচরণ নিয়ে উদ্বেগ, সংসদে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জাতির সামনে জামায়াতে ইসলামীর স্পষ্ট বক্তব্য জরুরি ইসলাম অবমাননা, জিও নিউজের সম্প্রচার লাইসেন্স স্থগিত সিলেটের বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময় ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হোসাইনী নদভী আর নেই ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেরও দুদক তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব-কাতার

আবারও রিমান্ডে খালেদ, কারাগারে জি কে শামীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ত্র মামলায় ৪ দিনের রিমান্ড শেষে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গুলশান থানার করা অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জি কে শামীমকে দু’দফায় ৬ দিনের রিমান্ডে নিয়েছিল র‌্যাব। সোমবার ৪ দিনের রিমান্ড শেষে তাকে সিএমএম আদালতে আনা হয়। কঠোর নিরাপত্তায় রাখা হয় আদালতের কারা হেফাজতখানায়।

অন্যদিকে, দুই দফায় ১৭ দিনের রিমান্ড শেষে দুপুরে ফের আদালতে হাজির করা হয় যুবলীগের বিতর্কিত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে। তাকে আবারও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব।

‍গ্রেপ্তারের সময় খালেদের বাসা থেকে ৪০০ পিস ইয়াবা, লকার থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়। এছাড়া ডলারেরও বান্ডিল পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ