শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মেয়র আতিক মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে: মাওলানা হাসানাত আমিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের ঢোল বাজানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশ’র আমির ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ রবিবার (৬ অক্টোবর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, মেয়র আতিক সম্প্রতি রাজধানীর একটি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে নিজের কাঁধে ঢোল ঝুলিয়ে বাজিয়েছেন। ‌‌তার ঢোল বাজানো দেখে আনন্দে নেচেছে নারী-পুরুষদের অনেকেই। আমরা মনে করি, একজন মুসলিম হিসেবে তার এ কাজ করা একদমই ঠিক হয়নি।

মেয়ক আতিক কুরআনের আদেশের প্রতি ধৃষ্টতা দেখিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একদিকে তিনি পূজামন্ডপে গিয়ে পেশাদার বাজিয়ে শিল্পীর মত ঢোল বাজিয়ে দেশের সংখ্যাগরিষ্ট মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। অন্যদিকে একজন মুসলিম হয়ে ভিন্নধর্ম্বাবলম্বীদের পূজা উৎসবে এ ধরনের পাপ কাজ করে কুরআনের আদেশের প্রতি ধৃষ্টতা দেখিয়েছেন। আমরা তার ইসলামবিরোধী এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি সারা দেশের মুফতিদের উদ্দেশ্যে বলেন, মেয়র আতিক মহা শক্তিমান আল্লাহ ও চির অভিশপ্ত শয়তানকে এক সাথে খুশি রাখার কৌশল অবলম্বন করছে। সে নামায পড়তে যায়, আবার পূজা মন্ডপেকে গিয়ে ঢোলও বাজায়। এ ধরনের দ্বিমুখি মেয়র নগরবাসী অতীতে দেখেনি। আশা করি, আপনারা (মুফতীগণ) মুসলিম নামধারী মেয়র আতিকের সাম্প্রতিক কর্মকান্ডের ব্যাপারে কুরআন-হাদিসের দৃষ্টিতে সঠিক ফতোয়া দিয়ে মুসলিম জাতির ঈমান-আক্বিদা সংরক্ষণে ভূমিকা পালন করবেন।

মাওলানা হাসানাত সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে আতিকুল ইসলামকে মেয়র পদ থেকে অব্যহতি দান করুন এবং আগামী সিটি নির্বাচনে তাকে মনোনয়ন দেবেন না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ