শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে জামায়াতের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে শনিবার (৫ অক্টোবর) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহারের অধিকার দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘ফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহার করার অধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। এ ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের পূর্বে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভারতের নিকট বাংলাদেশের স্বার্থ বিকিয়ে না দিয়ে গঙ্গা ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করে দেশে ফেরার আহ্বান জানিয়েছিল। কিন্তু অত্যন্ত বেদনা ও পরিতাপের বিষয় তিনি ভারতের নিকট থেকে বাংলাদেশের স্বার্থ আদায় করার পরিবর্তে বাংলাদেশের ফেনী নদীর পানি দিয়ে এসে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। তার জাতীয় স্বার্থ বিরোধী এ কর্মকাণ্ডে দেশবাসী বিক্ষুব্ধ ও মর্মাহত।’

পরওয়ার বলেন, গঙ্গা ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে কোন আলোচনা আদৌ হয়েছে কিনা তাও দেশবাসী জানে না। উপরন্তু তিনি ফেনী নদীর পানি ভারতকে দিয়ে এসেছেন। এতে তার সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হয়েছে। তিনি বাংলাদেশের জনগণকে হতাশ করেছেন। বাংলাদেশের স্বার্থ আদায়ে প্রধানমন্ত্রীর চরম ব্যর্থতায় দেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ