শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানে মদিনা সনদ চালু হবে: পাক ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদরি বলেছেন, প্রথমবার পাকিস্তানের কোন সরকার দেশে মদিনা সনদ চালুর কথা বলেছেন; পাকিস্তানে মদিনা সনদ চালু হবেই, চাই বর্তমান সরকারই এটা চালু করুক অথবা অন্য কেউ এই সৌভাগ্য অর্জন করুক।

আজ রবিবার (৬ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে নুরুল হক কাদরি এ কথা বলেন। খবর স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি জং-এর।

সম্মেলনে নুরুল হক কাদরি বলেন, খতমে নবুওয়তের আকিদা গোটা উম্মাহর সম্মিলিত আকিদা। আর খতমে নবুওয়তের বরকত থেকেই পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক পরিমন্ডলে খতমে নবুওয়ত এবং নবী স. এর মহান বানীকে সামনে রেখে আওয়াজ তুলেছেন। জাতিসংঘের ভাষণেও তিনি কাশ্মীর ইস্যুতে কথা বলার সময় সম্মানিত বানীর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হাইলাইট করেছেন।

মন্ত্রী বলেন, দেশের মধ্যে কতিপয় ষড়যন্ত্রকারী খতমে নবুওয়তের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এরা দেশ এবং আইনের জন্য অমঙ্গলজনক।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ