শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তুর্কি থিংক ট্যাংকের প্রতিবেদন: ইউরোপজুড়ে ইসলামফোবিয়া বৃদ্ধি পেয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঙ্কারা ভিত্তিক একটি থিংক ট্যাংক তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, ২০১৮ সালে ইউরোপ জুড়ে মুসলিমবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে।

ফাউন্ডেশন ফর পলিটিকাল, ইকোনমিক অ্যান্ড সোসাল রিসার্চ (সেটা) তাদের প্রকাশিত ইউরোপিয়ান ইসলামোফেবিয়া রিপোর্ট ২০১৮ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের জনসাধারণের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উগ্রবাদী মুসলিম বিরোধী আন্দোলনগুলোকে সমর্থন দেওয়ার হার বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামবিদ্বেষী সন্ত্রাসবাদ এবং মুসলিম বিরোধী মনোভাব ইউরোপের মানবাধিকার, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আইনের শাসনে প্রভাব ফেলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামবিরোধী মনোভাব শুধু মুসলমানদের জন্যই নয় ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে।

এক্ষেত্রে ইউরোপের গণমাধ্যমও এই বর্ণবাদ সৃষ্টিতে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপের মুসলিম কমিউনিটির ইতিবাচক সংবাদ গণমাধ্যমে খুবই কম।

প্রতিবেদনে আরও যোগ করা হয়, ইন্টারনেটের মাধ্যমে ইসলামবিদ্বেষী উপাদান বিপুলভাবে ছড়ানো হচ্ছে।

২০১৮ সালে জার্মানিতে ৬৭৮টি, ফ্রান্সে ৬৭৬টি এবং অস্ট্রিয়ায় ৫৪০টি ইসলামবিদ্বেষী ঘটনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আনাদুলু এজেন্সি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ