শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সৌদি আরবে অবিবাহিত বিদেশী নারী-পুরুষ একসঙ্গে থাকতে পারবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারা ইসলাম: পর্যটক বাড়াতে এবার অবিবাহিত বিদেশি নারী-পুরুষদের একসঙ্গে থাকার অনুমতি দিয়েছে সৌদি আরব। পাশাপাশি, সৌদি নারীদের জন্যেও শিথিল করা হয়েছে হোটেলে ওঠার নিয়ম। এখন থেকে শুধু নিজের পরিচয়পত্র দেখিয়েই হোটেলের কক্ষ ভাড়া নিতে পারবেন তারা, পরিবারের কোনো পুরুষ সদস্যের অনুমতি নিতে হবে না। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, দেশটিতে বিবাহবহিভূর্ত সম্পর্ক নিষিদ্ধ। তবে তেলের ওপর নির্ভরতা কমাতে পর্যটনের ওপর জোর দিয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় পারস্য উপসাগরীয় দেশটিতে বিদেশি পর্যটক নারী ও পুরুষ (অবিবাহিত) একসঙ্গে থাকতে পারবে।

শুক্রবার আরবি সংবাদমাধ্যম ওকাজে সৌদির পর্যটন ও জাতীয় ঐতিহ্য কমিশনের এক ঘোষণায় বলা হয়, হোটেল উঠতে সব সৌদি নাগরিককে পারিবারিক পরিচয়পত্র বা সম্পর্কের প্রমাণ দেখাতে হবে। তবে, বিদেশিদের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। সৌদিসহ সব নারীই পরিচয়পত্র দেখিয়ে হোটেলে একা একা কক্ষ ভাড়া নিতে পারবেন।

এর আগে, গত সপ্তাহে ৪৯টি দেশের নাগরিকদের জন্য দরজা খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি।

নতুন আদেশে বলা হয়েছে, পর্যটক নারীদের বোরকা পরার প্রয়োজন নেই, শুধু পোশাক-পরিচ্ছদে সংযত থাকলেই চলবে।

সৌদির ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ নামের সংস্কার কর্মসূচির আওতায় এসব উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

তবে, দেশটিতে এখনো মদ্যপান নিষিদ্ধ। পাশাপাশি, আঁটসাঁট পোশাক পরে রাস্তায় বের হওয়া ও প্রকাশ্যে চুম্বন করা যাবে না। জনসম্মুখে শালীনতা ভঙ্গ করলেই গুনতে হবে জরিমানা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ