শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সম্পূর্ণ ইসলামি জীবন-যাপন করতে সংগীতকে বিদায় বললেন পাকিস্তানি গায়িকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 'লাল মেরি প্যত' ও 'দানে পে দানা'সহ অসংখ্য সব জনপ্রিয় গানে কন্ঠ দিয়ে খ্যাতি অর্জন করা পাকিস্তানি সুফি গানের শিল্পী সাজিয়া খুশক সংগীত জগত থেকে বিদায় নিয়েছেন।

গতকাল শুক্রবার জিয়ো নিউজ জানিয়েছে, সম্পূর্ণ ইসলামি জীবনযাপনের জন্য বিখ্যাত এই গায়িকা একটি ইন্টারভিউতে সংগীত জগতে তার ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।

সাজিয়া বলেন বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বাকি জীবনে শুধুমাত্র ইসলামের খেদমকে পার করব। দীর্ঘ ক্যারিয়ারে যারা আমার পাশে ছিলেন এবং আমার সব ভক্ত ও অনুরক্তদের শুকরিয়া জ্ঞাপন করি এবং বিদায়বেলা আমি আশাবাদ ব্যক্ত করছি, তারা যথারীতি আমার এই সিদ্ধান্তকেও সমর্থন করবেন।

তিনি আরও বলেন, আমি আমার সিদ্ধান্তের উপর স্থীর থাকবো। সংগীতে ফেরার ইচ্ছে আর আমার নেই।

কে এই সাজিয়া খুশক?

সাজিয়া খুশক সিন্ধুর জামশোরো শহরে জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে 'মেরা আদিঠা পুকইরা' শিরোনামের গান দিয়ে সংগীত জগতে পা রাখেন।

তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি; বিগত ২৫ বছরের ক্যারিয়ারে মাতৃভাষা উর্দু ও সিন্ধি ছাড়াও বেলুচি পাঞ্জাবি সারাইকি কাশ্মীরিসহ আরো কয়েকটি ভাষায় তার কন্ঠে পরিবেশিত হয়েছে জনপ্রিয় অসংখ্য গান।

সাজিয়া পাকিস্তানের বিভিন্ন শহরসহ অন্তত ৪৪ টি দেশে সংগীত পরিবেশনের জন্য আমন্ত্রিত হয়েছেন। একাধারে তিনি সূফী ও লোকগান গাইতেন।

জিয়ো নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ