শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রোহিঙ্গা প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী হেং সুয়ি কিট নয়াদিল্লীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহোযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। সিঙ্গাপুর নানাভাবে মিয়ানমারের সঙ্গে জড়িত রয়েছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী হেং সুয়ি কিটকে স্মরণ করে দেন যে তার দেশ যখন আশিয়ানের চেয়ারম্যান তখন রোহিঙ্গা ইস্যু বিশ্বের সামনে উঠে এসেছে। সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। কিভাবে বাংলাদেশ এ অসামান্য অগ্রগতি অর্জন করেছে তিনি তা জানতে চান।

জবাবে শেখ হাসিনা বলেন, তার সরকার কৃষি, শিক্ষা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে এই সাফল্য অর্জন করেছে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহা. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুহা. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সিঙ্গাপুরের দুইজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ