শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মোহাম্মদপুরে বিহারি-পুলিশ সংঘর্ষে আহত কমপক্ষে ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংকে কেন্দ্র করে পুলিশ ও র‌্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিহারিরা। এতে কমপক্ষে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর দেড়টার দিকে নিয়মিত ফ্রি বিদ্যুৎ সংযোগের দাবিতে বিহারিরা রাস্তায় অবস্থান নিলে কাউন্সিলর মিজান বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও র‍্যাব বিহারিদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল জানান, বেশ কিছুদিন ধরে জেনেভা ক্যাম্পে নিয়মিত বিদ্যুৎ প্রদান করা হচ্ছে না। দিনের বেলা তো বিদ্যুৎ থাকেই না রাতের বেলায়ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না।

তিনি বলেন, আমাদের বিদ্যুৎ সংযোগ দিতে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও বিদ্যুৎ কর্তৃপক্ষ তা মানতে নারাজ।

জুনায়েদ জুয়েল দাবি করেন, বিদ্যুতের দাবিতে শান্তিপূর্ণভাবে গজনবী রোডে অবস্থান নিলে পুলিশ ক্যাম্পবাসীদের ওপর লাঠিচার্জ করে। এরপর তারাও উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করছে। এ ঘটনায় ৫০ জনেরও বেশি বিহারি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বেলা ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান বলেন, এই বিহারি ক্যাম্পে মাসে ১ কোটি ২৪ লাখ টাকার মতো বিদ্যুৎ বিল আসে। বর্তমানে প্রায় ৩৪ কোটি টাকা বিল বকেয়া আছে। এ বিদ্যুৎ বিল আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পরিশোধ করতো।

তিনি বলেন, সম্প্রতি ক্যাম্পের উর্দুভাষী এই অবাঙালিরা ভোটাধিকার লাভ করায় এবং ফ্রি বিদ্যুতের রিট খারিজ হওয়া মন্ত্রণালয় আর বিল পরিশোধ করবে না বলে জানিয়েছে। এখন থেকে বিহারিদেরই বিল পরিশোধ করতে হবে।

মিজানুর রহমান আরও বলেন, আমাদের মতো সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়া সত্ত্বেও বিহারিরা বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। এরপরও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। মাঝে-মধ্যে লোডশেডিং হওয়ায় তারা আজ বিক্ষোভ শুরু করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) মো. আনিসুর রহমান বলেন, ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি বিহারিদের। তারা সেই বিল না দিয়ে রাস্তায় বিক্ষোভ করছে, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ