শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাওলানা রুমি ও শামস তাবরিজিকে নিয়ে চলচিত্র 'ড্রাঙ্ক অন লাভ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পারস্য কবি মাওলানা জালাল উদ্দীন রুমি ও শামস-ই তাবরিজির জীবনি নিয়ে যৌথভাবে ছবি বানাবে ইরান ও তুরস্ক। ছবির নাম দেওয়া হয়েছে ‘ড্রাঙ্ক অন লাভ’।

ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় ইরানি টিভি সিরিজ ‘দ্যা টেন্থ নাইট’, ‘জিরো ডিগ্রি অরবিট’ ও ‘শাহরজাদ’র পরিচালক হাসান ফাতহি। ‘ড্রাঙ্ক অন লাভ’ ছবির জনসংযোগ টিম এই ঘোষণা দিয়েছে।

চলচ্চিত্রে শামসের ভূমিকায় অভিনয় করবেন পাল্ম ডি’অর বিজয়ী অভিনেতা ইরানের শাহাব হোসেইনি। তিনি ২০১৬ সালে কান চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি চলচ্চিত্রকার আসগার ফারহাদির ‘দ্যা সেলসম্যানে’ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন।

শিগগিরই চলচ্চিত্র প্রকল্পটিতে ইরান ও তুরস্কের একঝাঁক অভিনেতা যোগ দেবেন। পুরো চলচ্চিত্রটি ধারণ করা হবে মাওলানা রুমির সমাধিস্থল তুর্কি শহর কোনিয়াতে।

যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফাতহি ও ফারহাদ তোহিদি। অন্যদিকে প্রযোজক হিসেবে প্রকল্পটিতে যৌথভাবে কাজ করবে ইরানের মেহরান বোরুমান্দ ও তুরস্কের একজন অজ্ঞাত ব্যক্তি।

মাওলানা রুমি (১২০৭-১২৭৩) সিরিয়ায় এক অথবা দুইবার সফর করেন। এরমধ্যে এক সফরে তার পীর শামস তাবরিজির সাথে তিনি সাক্ষাৎ করেন। ১২৪৪ সালের ৩০ নভেম্বর কোনিয়ায় দ্বিতীয় সফরে তিনি শামস দ্বারা গভীর ভাবে প্রভাবিত হোন।

সূত্র: তেহরান টাইমস

আারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ