শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রতিবাদে উত্তাল ইরাকে নিহত ১০০, আহত ২০০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারবিরোধী বিক্ষোভে ফের অশান্ত হয়ে উঠেছে ইরাক। শুক্রবার (৪ অক্টোবর) বাগদাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

গত ৪ দিনে চলমান বিক্ষোভে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় দুই হাজার জন আহত হয়েছে।

শুক্রবার ইরাকের হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যুর খবর মিলেছে। রাজধানী বাগদাদের একটি হাসপাতালেই ১৮ জনের মৃত্যুর নথি লিপিবদ্ধ করা হয়েছে।

এদিন দেশবাসীর উদ্দেশে ভাষণে মেহদি বলেন, ইরাকের সমস্যার কোনো ‘ম্যাজিক সমাধান’ নেই। বিক্ষোভকারীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। বরং প্রধানমন্ত্রীর কথা শুনে আরও ক্ষেপে ওঠেন বিক্ষোভকারীরা।

গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে শান্ত ছিল বাগদাদ। কিন্তু নামাজের পর জড়ো হতে থাকেন প্রতিবাদীরা। বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় নিরাপত্তাবাহিনী। ন্যূনতম বেতন স্থির করতে আর্থিক সংস্কারের আশ্বাস দিয়েছেন মেহদি। কিন্তু সে আশ্বাস বিক্ষোভকারীদের দমাতে পারছে না।

ইরাকে দুর্নীতি, বেকারত্ব, জীবনযাপনের খারাপ মান- এসবের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকেই বিক্ষোভ চলছে। ২০০৩-এ সাদ্দাম হুসেনের পতনের পর শিয়া সম্প্রদায়ই ইরাকের শাসনব্যবস্থা সামলাচ্ছে। শিয়ারা গত বছর আদেল আব্দুল-মেহদিকে ক্ষমতায় এনেছে। এ বিক্ষোভ সামলানো মেহদির কাছে বিশাল পরীক্ষা। সূত্র: টিআরটি উর্দু

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ