শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে ইরানের সাইবার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: টানা দুই মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই তার হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। এবার এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান লক্ষ্য করে সাইবার হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। প্রযুক্তি মোড়ল মাইক্রোসফট করপোরেশন এমন দাবি করেছে।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচন হবে। নির্বাচনের ১৩ মাস বাকি থাকলেও ইরান রাশিয়ার পথ অনুসরণ করে সাইবার হামলা করেছে। ইরান, রাশিয়া ছাড়াও উত্তর কোরিয়ার হ্যাকাররা যুক্তরাষ্ট্রে প্রতিনিয়িত সাইবার হামলা করার চেষ্টা করছেন।

মাইক্রোসফটের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ইরান সরকারের সমর্থনেই এ সাইবার হামলা করা হয়েছে। দেশটির হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, রাজনৈতিক প্রচারণা কাভার করা সাংবাদিক ও প্রেসিডেন্ট নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইমেইল অ্যাকাউন্ট চিহ্নিত করতে ২ হাজার ৭০০ বারেরও বেশি চেষ্টা চালিয়েছে।

নিউইয়র্ক টাইমস ও মাইক্রোসফট করপোরেশন কোনো সূত্র উল্লেখ না করলেও বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, তাদের অন্তত দুজন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে। এরা ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরে ইরানের সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ