শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জয়ী হলেন সাদ এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর-৩ আসনের উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন মহাজোটের প্রার্থী ও এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ।

শনিবার সন্ধ্যা ৭টার পর রংপুরের পুলিশ হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

জানানো হয়, রংপুর-৩ আসনের ১৭৫টি কেন্দ্রে মোট ৪ লাখ ৪১ হাজার ২২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৪ হাজার ৬ জন। ভোট কাস্টিংয়ের অনুপাত ২২.৮৬ শতাংশ।

এছাড়াও বিএনপির প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীকে ১৬৯৪৭ ভোট পেয়েছেন। মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট, তার অবস্থান তৃতীয়। গণফ্রন্টের ফোরামের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ১৬৬২ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল পেয়েছেন ৯২৪ ভোট ও এনপিপি’র শফিউল আলম পেয়েছেন ৬১১ ভোট।

উল্লেখ্য, ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই তার রংপুর-৩ (সদর) সংসদীয় আসনকে শূন্য ঘোষণা করা হয়। এই আসনের উপনির্বাচনে অংশ নেন ছয়জন প্রার্থী। শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ইভিএমের মাধ্যমে মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ