শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চীন যাচ্ছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী সপ্তাহে সফরে যাবেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে ৭ ও ৮ অক্টোবর ইমরান খান চীন সফর করবেন এবং অনেকটা স্থবির হয়ে পড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের কাজ তিনি পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন।

অর্থনৈতিক করিডর বিষয়ক এক বৈঠকে ইমরান খান জোর দিয়ে বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের কাজ সময়মতো শেষ হওয়ার ব্যাপারে তার সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ওই বৈঠকে ইমরান খান জানান, তিনি শিগগিরই চীন সফরে যাচ্ছেন এবং দু'দেশের মধ্যকার বন্ধুত্ব আরো জোরদার করার চেষ্টা করবেন তিনি।

ইমরান খানের সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি-বিরোধী অবস্থান নিয়েছে। ডন পত্রিকা বলছে, সরকারের আমলারা ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরোর ভয়ে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে অনেকটা গড়িমসি করছেন‌।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ