শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চার তারকা হাফেজের সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় চার বিশ্বজয়ীকে কৃতি সংবর্ধনা দিলো ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ।

শুক্রবার (৪ অক্টোবর) মাগরিবের পর পল্টনের ফুডলেব রেস্টুরেন্টে আলোচনা ও সংবর্ধনাসভার আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া হাফেজগণ হলেন- হাফেজ নাজমুস সাকীব, হাফেজ জাকারিয়া, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

সভাপতির বক্তব্যে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পটিয়া শাখার ব্রাঞ্চ ইনচার্জ মাওলানা মাহমুদ উল্ল্যাহ বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো বিশ্বজয়ী সব কুরআনের পাখিদের একসঙ্গে সম্মাননা দেয়া। আজ এ স্বপ্নের কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হয়েছি। এ জন্য শুকরিয়া আদায় করছি।

মাওলানা সাইদুজ্জামান নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুতফর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা সাদেকুর রহমান আল আজহারী, মাওলানা মুস্তাফিজুর রহমান, মুহাম্মাদ বদরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মাসউদুল কাদির, মাওলানা হুমায়ুন আইয়ুব ও মাওলানা রোকন রাইয়ান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ