শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অসাধারণ আলোচনা হয়েছে, বাংলায় টুইট মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঘণ্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিফাই টুইটারে বাংলায় একটি টুইট পোস্ট করেছেন।

টুইটটিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি।’ এতে তিনি নরেদ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবিও পোস্ট করেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত ৭ চুক্তি, ৩ প্রকল্প উদ্বোধন করেন তিনি। সমুদ্র উপকূলে নজরদারি, চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার, এলওসি বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে বাংলাদেশ এবং ভারত দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এর মধ্যে চারটি হচ্ছে সমঝোতা স্মারক (এমওইউ), একটি স্ট্যান্টার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি), একটি চুক্তি এবং অপরটি একটি কর্মসূচির নবায়ন। শনিবার দুুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বৈঠকে বসেন দুই দেশের সরকারপ্রধান। তাদের উপস্থিতিতেই চুক্তি সই ও চুক্তিপত্র বিনিময় হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে পৌঁছলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভ্যর্থনা জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ