শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শিগগিরই দেশে আরেকটি সংসদ নির্বাচন হবে : রেজা কিবরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিগগিরই দেশে আরেকটি সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘সরকার বুঝতে পেরেছে যে তারা দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জনগণ তাদের সহ্য করতে পারছে না। এখন তাদের চলে যাওয়ার সময় এসেছে।’

শুক্রবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামবাসীদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী ও ঋণখেলাপিদের বিচারের আওতায় আনা হলে জনগণ খুশি হবে উল্লেখ করে ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, ‘সরকার গদি ছাড়ার আগে চতুর্থ ও পঞ্চম সারির লুটেরাদের ধরে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। আসল অর্থ ও সম্পদ লুটেরাদের গ্রেপ্তার না করে তাদের চ্যালার চ্যাল্যাদের ধরে সরকার বাহবা নেয়ার চেষ্টা করছে।’

ঐক্যফ্রন্ট এ ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে কথা বলছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে জনগণ পছন্দ করছে না। ইতিমধ্যে তারা ঘৃণিত দল হিসেবে পরিচিতি লাভ করেছে।

রেজা কিবরিয়া দাবি করেন, সরকার পরিবর্তন হবে। দেশে নতুন হাওয়া বইতে শুরু করেছে।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে আরও বলেন, ‘১৫ বছরেও বাবার হত্যার বিচার পায়নি আমাদের পরিবার। আমার মা আসমা কিবরিয়া ক্যান্সার আক্রান্ত হয়েও এ বিচার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।’

জনগণ রাতের আধারে ভোট চুরি করে রাষ্ট্র পরিচালনার গণতন্ত্র চায় না উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো কিছু বললে গ্রেপ্তার করা হচ্ছে। সরকার যেখানে জনগণকে ভয় পাওয়ার কথা সেখানে জনগণই সরকারকে ভয় পাচ্ছে।

সূত্র : ইউএনবি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ