শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতকে শক্তিশালী ট্যাংক কিলার দিল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের দিক থেকে শত্রুদের ট্যাংক মোকাবিলায় এবার নয়া অস্ত্র হাতে পেল ভারতীয় সেনাবাহিনী।

আপাতত সীমিত সংখ্যক ইসরায়েলি স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (ATGMs) অধিগ্রহণ করল ভারতীয় সেনাবাহিনী।

DRDO-র তৈরি দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না-হওয়া পর্যন্ত এই অস্ত্রকেই কাজে লাগানো হবে বলে জানা গেছে।

প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার ১০ দিন আগে ভারতে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে চলা চাপা উত্তেজনার মধ্যেই জরুরি ভিত্তিতে এই অস্ত্র ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জইশ শিবিরের উপর ভারতীয় মিরাজ ২০০০ ফাইটার জেট অভিযানের পর প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন ফায়ার অ্যান্ড ফরগেট স্পাইক ATGMs কেনে ভারত। এগুলো ৪ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ‘আগামী বছরের মধ্যে DRDO-র তৈরি করা মানব-পোর্টেবল ATGM তৈরি না-হলে ফের ইজরায়েলি এই অস্ত্রের অর্ডার করা হবে। আমরা কোনও অবস্থাতেই পিছিয়ে থাকতে চাই না।'

২০২০ সালেই ভারতীয় সেনাবাহিনীকে মানব-পোর্টেবল ATGM উপহার দেওয়ার ব্যাপারে নিশ্চিত ডিআরডিও। গত মাসেই কুর্নুলে এই অস্ত্রের তিনটি সফল ট্রায়াল করেছে তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ