শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পবিত্র কাবা প্রাঙ্গণে প্রবীণদের হাতে বিশেষ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে পবিত্র কাবা প্রাঙ্গণে বয়স্ক ওমরা পালনকারীদের বিশেষ উপহার দিয়ে সম্মান জানানো হয়েছে। যারা হুইল চেয়ারে করে তাওয়াফ ও সায়ী করেছেন তাদের এদিন বিনামূল্যে মসজিদে হারামের নিযুক্ত সহকারীরা তাদের তাওয়াফ ও উমরা করতে সাহায্য করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এদিন মক্কার মসজিদে হারামের প্রবেশমুখে প্রবীণদের একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়। ওই ব্যাগে টুপি, খেজুর ও জমজমের পানিসহ বেশ কিছু ধর্মীয় প্রচারপত্র রয়েছে। ওইসব প্রচারপত্রে প্রবীণদের অধিকার, মর্যাদা ও সম্মান প্রসঙ্গে পবিত্র কুরআনের আয়াত এবং হাদিস লেখা রয়েছে।

মসজিদের হারাম কর্তৃপক্ষ প্রবীণদের উপহার দেওয়ার কর্মসূচি গ্রহণ করে। অনেকেই ওমরা পালন করে ফেরার পথে আবার অনেকেই ওমরা করতে যাওয়ার পথে এমন উপহার পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মসজিদে হারাম কর্তৃপক্ষের নিযুক্তরা বলেন, আমাদের সবার হৃদয়ে রয়েছে আপনাদের জন্য বিশেষ স্থান। আপনাদের জীবন অভিজ্ঞতায় ভরপুর। সমাজ-সভ্যতার জন্য আপনাদের অবদান রয়েছে। এই সামান্য উপহার কিছু না। আমরা আপনাদেরকে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে রাখতে চাই।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ