শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসলাম বিদ্বেষী মন্তব্যের জেরে নিউ জার্সির ডেপুটি মেয়রের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হান্টারডন কাউন্টির রারিটান শহরের ল্যুই রেইনার ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননামলূক মন্তব্যের কারণে ডেপুটি মেয়র থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে ডেপুটি মেয়র রেইনার ইসলামকে ‘ক্যান্সার’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি ফেসবুকে লিখেন,‘অবশ্যই (ইসলামের) রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করা দরকার।’

এরপরই তুমুল সমালোচনার মুখে পরেন তিনি। চলতি সপ্তাহে টাউনশিপ কমিটি তার ওই পোষ্টের নিন্দা জানিয়েছে। এক পর্যায়ে ওই ডেপুটি মেয়র পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

ডেপুটি মেয়রের ভূমিকা থেকে রেইনারের পদত্যাগ গ্রহণ করার পাশপাশি কমিটি রাইনারকে তার অবমাননাকর, বৈষম্যমূলক ও আপত্তিকর বক্তব্যটি সেন্সর করার একটি প্রস্তাবও পাস করেছিল। কমিটি তাকে অনুরোধ করেছে, তিনি পুরোপুরি টাউনশিপ কমিটি থেকে পদত্যাগ করবেন। রেইনার ব্যতীত কমিটির সকল সদস্য প্রকাশ্যে এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারা এ সংক্রান্ত প্রস্তাবটি পাস করার পক্ষে ভোট দিয়েছেন।

এদিকে, ডেমোক্রাটিক ক্লাব টাউনশিপ কমিটির কাছে রারিতান টাউনশিপ একটি চিঠি লিখে রেইনারকে তার কুৎসিত বক্তব্য প্রত্যাহার এবং মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ওই চিঠিতে লেখা আছে, এ ধরনের ঘৃণামূলক বক্তব্য আমাদের জাতিকে বিভক্ত করছে। এটি একটি নিন্দনীয় কাজ। এ ধরনের বক্তব্য ধর্মীয় বিভাজন সৃষ্টি করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ