শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইমরান খান হটাও আন্দোলনের তারিখ ঘোষণা করলেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমান ইসলামাবাদ অবরোধের তারিখ ঘোষণা করেছেন।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, আগামী ২৭ অক্টোবর ইমরান খানকে অবৈধ ঘোষণা করে আবারো নির্বাচনের ডাক দিবেন তিনি। স্বাধীনতা আন্দোলনের  ঘোষণা দিয়ে বিরোধী দল পিপিপি ও পিএমএল এনের পরামর্শে এ তারিখ ঘোষণা করা হয়।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মাওলানা ফজলুর রহমান বলেন, আগামী ২৭ অক্টোবর কাশ্মীরিদের সাথে একাত্মতা পোষণ, ইমরান খান হটাও আন্দোলন এ বিক্ষোভের মূল প্রতিপাদ্য থাকবে।

তিনি আরো বলেন, সরকারের অযোগ্যতার কারণে দেশের অর্থনীতি দিনদিন নীচের দিকে যাচ্ছে। বিরোধী দলগুলোও একমত যে বর্তমান সরকার একটি ভুয়া নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এ ভুয়া সরকারকে দেশের জনগণ চায় না।

মাওলানা ফজলুর রহমান বলেছেন, শীঘ্রই নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলি একমত হয়েছে। যে কোনও বিষয়ে সরকারের সাথে কোনও আপস করা হবে না।

দেশ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যদি কোনও বাধা আসে আমাকে আটক করলেও দ্বিতীয় নেতৃত্ব প্রস্তুত থাকবে।

তিনি বলেন, বিলাওয়াল ভুট্টোর সাথে কার্যকর আলোচনা হয়েছে, তিনি সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত আছেন।

ডেইল পাকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ