শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় শীর্ষে মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিশ্ববিখ্যাত মুসলিম স্কলার ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মুফতি তাকি উসমানি। রয়েল ইসলামিক স্ট্যাট্রেজিক স্টাডিজ সেন্টারের জরিপে এ তথ্য উঠে এসেছে।

জর্ডানকেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। ২০২০ সালে প্রকাশনায় প্রম স্থান দখল করেছেন এ ইসলামি পন্ডিত। গত বছরের তালিকায় তিনি ছিলেন ষষ্ঠ নাম্বারে।

৭৪ বছর বয়সী বরেণ্য এই ব্যক্তিত্ব সামগ্রিক জ্ঞান-অভিজ্ঞানে অগাধ পাণ্ডিত্য, কর্মখ্যাতি ও পারিবারিক আভিজাত্যের বিবেচনায় তালিকায় স্থান পেয়েছেন। তিনি হাদিস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। এছাড়া এই বিশিষ্ট ব্যক্তি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।

তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিমকোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। উর্দু, বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় তার গ্রন্থাদি রয়েছে।

২০১৯ সালের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ইরানের ধর্মীয় ব্যক্তিত্ব সাইয়েদ আয়াতুল্লাহ আলী আল-খোমেনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার।

মুসলিম ম্যান অব দ্য ইয়ার-২০২০ মনোনিত হলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তালিকায় মুসলিম উইমেন অব দ্য ইয়ার হয়েছেন ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ