সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পটিয়ায় সওতুল কুরআন সংস্থার ইসলামি মহা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা কুতবে জমান আল্লামা মুফতি আজিজুল হক রহ. এর ছাহেবজাদা দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার পরিচালক আল্লামা ইসমাঈল আজিজ রহ. এর স্মরণে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী ৫ অক্টোবর (শনিবার) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে সওতুল কুরআন সংস্থার ব্যবস্থানায় বিশাল ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস ফকীহুদ্দীন আল্লামা মুফতি হাফিজ আহমদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারি।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ১২ আসনের সাংসদ হুইপ আলহাজ্ব শামশুল হক চৌধুরী এম পি, ও মাননীয় পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ।

এছাড়াও সম্মেলনে বক্তৃতা দিবেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া, মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, মাওলানা কারী নুরুল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী প্রমুখ।

সওতুল কুরআন সংস্থার সম্মেলন তত্ত্বাবধায়ক মাওলানা বাকের আহমেদ আজিজ আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন। সম্মেলন সফল করার লক্ষে ধর্মপ্রান তৌহিদী জনতার উপস্থিতি ও দোয়া কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ