শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কোন হিন্দুকে ভারত ছাড়তে হবে না: অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি সবার সামনে সব শরণার্থীকে আশ্বস্ত করছি, যারা এ দেশে চলে এসেছেন, তাদের কাউকে ভারত ছাড়তে বাধ্য করা হবে না।

মঙ্গলবার (১ অক্টোবর) ভারতের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের জনসভায় তিনি এ কথা বলেন।

এনআরসি নিয়ে তৃণমূল যা বলছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা’বলে দাবি করেন অমিত শাহ। তিনি বলেন, এ মিথ্যাটা ছড়ানো হচ্ছে বাংলার মানুষকে উস্কে দেয়ার জন্য।

তিনি আরও বলেন, এনআরসি তৈরি করার আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনছে ভারত সরকার। ভারতে যত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এসেছেন, তাদের সবাইকে নাগরিকত্ব দিয়ে দেয়া হবে।

বাংলার বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে এনআরসির বিষয়ে বোঝাতে হবে। কোনও হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানকে ভারত ছেড়ে যেতে হবে না, সবাইকে নাগরিকত্ব দেয়া হবে, তার পরে এনআরসি হবে।

অবশ্য ‘অনুপ্রবেশকারী’তত্ত্বে অটল থেকেছেন অমিত শাহ। তিনি বলেন, কোনও শরণার্থীকে যেতে হবে না কিন্তু একটাও অনুপ্রবেশকারীকে ভারতের মাটিতে আমরা থাকতে দেব না। দেশের সুরক্ষার জন্যই অনুপ্রবেশকারীদের তাড়ানো দরকার।

সভায় অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে যারা ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের ‘প্ররোচিত’করার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগেও রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ একাধিকবার এনআরসি বিষয়ে জানিয়েছে, কোন হিন্দুকে এদেশ থেকে তাড়ানো হবে না।

এদিকে তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস এনআরসির বিরোধিতায় সরব হয়েছে। এনআরসি বাঙালি বিরোধী পদক্ষেপ— এমন ব্যাখ্যাও দেয়ার চেষ্টা করেছেন তৃণমূলের কেউ কেউ।

সূত্র: আনন্দবাজার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ