শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কানাডায় মুসলিমদের মাসব্যাপী ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডায় শুরু হয়েছে ‘ইসলামি ইতিহাস মাস’। এক মাসব্যাপি এ আয়োজনের অংশ হিসেবে কানাডার সকল ইসলামি সেন্টার, মসজিদ ও ইসলামি স্কুলগুলোতে প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান, কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানী অটোয়াতে বিশেষ প্রামাণ্যচিত্র ‘14 & Muslim’ বিনামূল্যে প্রদর্শনের মাধ্যমে মাসব্যাপী আয়োজনের সূচনা হয়েছে।

এছাড়াও সেদিন অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্যা স্ট্যাডি অব ইসলামের উদ্যোগে ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি: বাগদাদ থেকে বায়েজিদ’ (Leonardo da Vinci: from Bagdad to Bayezid) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, কানাডায় প্রতিবছর অক্টোবর জুড়ে ইসলামী ইতিহাস মাস উদযাপন করা হয়। এ উপলক্ষে ইসলামের পরিচিতিসূচক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১১ সালের হিসাব অনুযায়ী কানাডাতে দশ লক্ষের অধিক মুসলমানের বসবাস রয়েছে, যা কানাডার মোট জনসংখ্যার ৩.২ শতাংশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ