শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইন্দোনেশিয়ায় যৌনতা নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ থেকে আটক ৫০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ আইনের খসড়া বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও সংঘর্ষের পর পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷

গত সোমবার রাতে জাকার্তায় শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের পর মঙ্গলবার তাদের আটক করা হয়।

জাকার্তা পুলিশের মুখপাত্র আরগো ইউউনো এএফপিকে বলেন, গতকালের বিক্ষোভ থেকে এ পর্যন্ত আমরা ৫১৯ জন দাঙ্গাকারীকে আটক করেছি৷ তারা শিক্ষার্থী কিনা, এটা নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে স্থানীয় গণমাধ্যমগুলো জাতীয় পুলিশের মুখপাত্র দেদি প্রসেতিওর বরাতে জানিয়েছে, সংঘর্ষের পর পুলিশ ৬৪৯ জন বিক্ষোভকারীকে আটক করেছে৷

নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক পরস্পরের সম্মতিতে হলেও সেটা দণ্ডনীয়৷ এজন্য দেয়া হতে পারে এক বছরের কারাদণ্ড৷

এছাড়া বিয়ে না করে একসঙ্গে বসবাসের অপরাধেও দেয়া যাবে ছয় মাসের জেল৷ মেডিকেল ইমার্জেন্সি অর্থাৎ শারীরিক অসুস্থতার কারণে বাধ্য না হলে বা ধর্ষণের ফলে গর্ভধারণ না করলে গর্ভপাত নিষিদ্ধ করার কথাও রয়েছে প্রস্তাবিত আইনে৷

এছাড়াও প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ধর্ম, রাষ্ট্রীয় সংস্থা এবং জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মতো প্রতীককে অসম্মান, কটূক্তি বা অপমানসূচক যেকোনো কর্মকাণ্ডের জন্যও রাখা হয়েছে শাস্তির বিধান৷

প্রস্তাবিত আইনে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থাকে ইচ্ছে করে দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা৷ তাদের মতে, এসব আইন পাস হলে ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ হবে৷

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌনতা নিষিদ্ধ করাসহ বেশ কয়েকটি বিষয়ে নতুন বিধিবিধান যুক্ত করে একটি আইনের খসড়া তৈরি করে দেশটির সরকার৷

এ খসড়া বাতিলের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন শহরে আন্দোলন শুরু হয়েছে৷ আন্দোলনে দুইজন শিক্ষার্থী নিহত এবং কয়েকশ' মানুষ আহত হয়েছে৷

১৯৯৮ সালে সুহার্তোকে ক্ষমতাচ্যুত করতে শিক্ষার্থীদের আন্দোলনের পর এবারের এই বিক্ষোভকে অন্যতম বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে৷

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ইসলামি শরিয়া আইন চালু থাকলেও অন্যান্য অঞ্চলে স্বাধীনতার পর থেকেই চালু রয়েছে সেক্যুলার আইন৷ ডয়েচে বেল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ