শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হাইকোর্টে ডিআইজি প্রিজনস পার্থ গোপালের জামিন আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিক। ২ অক্টোবর (বুধবার) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মুহা. রিয়াজ উদ্দিন খানের আদালতে তার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

মঙ্গলবার (১ অক্টোবর) তার আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চেয়েছি।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, সোমবার তার আবেদনের অনুলিপি পেয়েছি।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডির ভূতেরগলিতে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক। তারও আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ গোপাল বণিককে।

পরে ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে পার্থ গোপাল বণিককে গ্রেফতারের দিন থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ