শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে মাওলানা আবদুর রব ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। বর্তমানে তিনি রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারি সিরাজী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রতিদিন সকালের মতো আজও তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারদের পরামর্শে নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খানিকটা সুস্থ বলে জানা যায়।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি দলটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকার জামিয়া শায়খ যাকারিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ