শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাবার পিস্তলে আত্মহত্যা করা ছেলের সুইসাইড নোটে যা লেখা ছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবন থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার সাজ্জাদুর রহমানের ছেলে সাদিক বিন সাজ্জাতের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাদিকের মরদেহের পাশেই মিলেছে বাবার লাইসেন্স করা পিস্তল ও একটি চিরকুট বা সুইসাইড নোট। যেখানে লেখা ছিল, ‘মা তোমার যোগ্য সন্তান হতে পারিনি, বাবা তোমার যোগ্য সন্তান হতে পারিনি। ভালো শিক্ষার্থী হতে পারিনি। আমার মৃত্যুর জন্য আমিই দায়ি।’

প্রাথমিক তদন্ত শেষে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোনতাসিরুল ইসলাম বলেন, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে প্রাথমিক তদন্ত শেষে। তবে তার (সাদিক) মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কি না তার তদন্ত চলছে।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাদিক চিরকুটে যে তথ্য লিখে গেছে তা থেকে মনে হয়েছে, সে লেখাপড়ায় ভালো করতে পারছিল না এ কারণে আত্মহত্যা করেছে। তবে সাদিক কম্পিউটারে নানান ধরনের গেমে আসক্ত ছিল।

তার মধ্যে এইড নামে একটি গেমের সঙ্গে তার বেশি আসক্তি ছিল। তার কক্ষ থেকে ‘ইভেন ইন ডেথ, আই উইল বি হিরো’ লেখা কিছু তথ্যও পাওয়া গেছে। এতে মনে হতে পারে গেইমের কারণেও সে আত্মহত্যা করতে পারে।

এছাড়া কলেজে সে কারো প্রেমে পড়েছিল কি না, কারো সঙ্গে বিরোধ ছিল কিনা, কিংবা অন্য কারনে কারণে সে আত্মহত্যা করেছে কিনা তার তদন্ত চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ