শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদ মাসালাক আল-জানানের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনেগালের রাজধানী ডাকারে পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের সময় দেশের হাজারো নাগরিক মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

মসজিদটি উদ্বোধন করতে শুক্রবার সেনেগালের সরকারী কর্মকর্তাসহকারে সেদেশের হাজার হাজার জনগণ মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়েছেন। ‘মাসালাক আল-জানান’ নামের মসজিদটি জনসাধারণের সহায়তায় ৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে।

মসজিদটি নির্মাণের জন্য অধিকাংশ অর্থ ‘মেরিদিহেহ’ তরিকার অনুসারীরা প্রদান করেছে।

এই মসজিদে একসাথে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। ১৫ হাজার মুসল্লি মসজিদের ভিতরে এবং ১৫ হাজার মুসল্লি মসজিদের প্রাঙ্গণে নামাজ আদায় করতে পারবে। ‘মাসালাক আল-জানান’ নামের এই মসজিদে মোট ৫টি মিনার রয়েছে। এসব মিনারের মধ্যে সবচেয়ে বড় মিনারটি ৭৮ মিটার লম্বা। মাসলাক আল-জানান মসজিদের নির্মাণ কাজ এক দশক আগে সরকার অনুদানপ্রাপ্ত ৬ হেক্টর জমিতে উপরে শুরু হয়েছিল।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ