শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগানিস্তানে তালেবানের আত্নঘাতী হামলায় ১১ পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের বালখ প্রদেশে তালেবানের আত্নঘাতী বোমা হামলায় ১১ পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

আজ মঙ্গলবার শরতেপা জেলার প্রধান কার্যালয়ে এই হামলা চালানো হয় বলে জানান প্রদেশিক গভর্নরের মুখপাত্র।

সকালে কার্যালয়ে হামলা চালানোর পর পুলিশের সাথে তালেবানের বন্দুক যুদ্ধ শুরু হয়। এখনও ঘটনাস্থলে গোলাগুলি চলছে বলে জানায় তারা। মুখপাত্র জানান ঘটনাস্থলে পুলিশের আরও একটি দল পাঠানো হয়েছে। এ সময় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে ঐ এলাকা দখলের দাবি করেছে তালেবান। তবে এই দাবি অস্বীকার করেছে বালখ প্রদেশের মুখপাত্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ