শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাসুলগণও ভুল করেছেন সেই জায়গায় আমরাতো মানুষ: ক্রাউন প্রিন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, জামাল খাশোগি হত্যাকাণ্ড মারাত্মক অপরাধ ছিল কিন্তু সৌদি আরবের নেতা হিসাবে আমি সৌদি সরকারের পক্ষ থেকে পুরো দায় গ্রহণ করছি।

একজন সৌদি নাগরিক যদি সৌদি নাগরিকের বিরুদ্ধে অপরাধ করে, তবে একজন নেতা হিসাবে আমাকে দায়িত্ব নিতে হবে। হত্যাকাণ্ডটি একটি ভুল ছিল। আমেরিকান নিউজ চ্যানেল সিবিএসের ‘৬০ মিনিট’ প্রোগ্রামে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাকে জিজ্ঞেস করা হয়েছে এ ধরনের ভুল কতটি করা হয়েছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নবি-রাসুলগণও ভুল করেছিলেন সে জায়গায় আমরা তো মানুষ।

আমরা মানুষ হিসাবে কীভাবে ভুল থেকে মুক্ত থাকতে পারি। তবে আমাদের অবশ্যই এই ভুলগুলি থেকে শিখতে হবে এবং সেগুলি পুনরাবৃত্তি করতে যেনো না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি সেখানে ১৪ সেপ্টেম্বর সৌদি স্থাপনাসমূহের উপর হামলা, বিশ্বব্যাপী জ্বালানী সংকটের বিষয়েও কথা বলেন।

সূত্র: ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ