শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মন্ত্রীসহ ১৮০ যাত্রী নিয়ে দিল্লিগামী বিমানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে আগুন ধরে যাওয়ায় বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে। ওই বিমানে গোয়ার পরিবেশমন্ত্রী নিলেশ কাব্রালসহ ১৮০ জন যাত্রী ছিলেন।

সোমবার বিমানটি উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর এর বাম পাশের ইঞ্চিনে আগুন ধরে যায়। পরে বিমানটি দাবোলিম আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের সঙ্গে আলাপকালে মন্ত্রী নিলেশ কাব্রাল বলেন, স্থানীয় সময় ১টা ১৫ মিনিটের দিকে বিমানটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিমানটি উড্ডয়নের ১৫ মিনিট পরেই এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আগুন ধরার পর পরই জরুরি ভিত্তিতে বাম পাশের ইঞ্জিন বন্ধ করে দেন পাইলট। এরপরেই তিনি দ্রুত নিরাপদেই আমাদের নিয়ে গোয়ায় ফিরে যান এবং সেখানেই বিমানটি অবতরণ করে।

একটি সরকারি বৈঠকে অংশ নিতেই ওই বিমানে করে গোয়া থেকে দিল্লি যাচ্ছিলেন মন্ত্রী। তবে অল্পের জন্য তিনিসহ বিমানের সব আরোহী প্রাণে বেঁচে গেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ