শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাংলাদেশে ৮ মসজিদ নির্মাণ করবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে ৮টি মসজিদ নির্মাণ করবে সৌদি সরকার। এতে সৌদি সরকারের খরচ হবে ২০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৮ কোটি টাকা।

গতকাল রোববার বিকেলে ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ এ কথা জানান।

হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ বলেন, বাংলাদেশে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল সৌদি সরকার। সে অনুযায়ী ২০ মিলিয়ন ডলার ব্যয়ে বাংলাদেশে আটটি মসজিদ নির্মাণের কাজ শুরু করতে চায় সৌদি সরকার। এসব মসজিদ নির্মাণের জন্য যে আটটি স্থান নির্বাচন করেছে বাংলাদেশ সরকার সে স্থানগুলো সরেজমিন পরিদর্শন করতে চায় সৌদি কর্তৃপক্ষ।

এজন্য সৌদি থেকে একটি পর্যবেক্ষক দল আগামী অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশ সফর করবে বলে জানান বিন শুয়াইয়াহ।

সৌদি সরকারের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

বিন শুয়াইয়াহকে তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে নিজস্ব অর্থায়নে সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে। তবে বাংলাদেশে মসজিদ নির্মাণ বিষয়ে সৌদি সরকারের এই আগ্রহ ও করম পরিকল্পনা নিঃসন্দেহে আনন্দের বিষয়। বিষয়টিতে সৌদি সরকারকে স্বাগত জানাই। এভাবেই মুসলিম উম্মার কল্যাণে সৌদি সরকারের সব প্রচেষ্টার সঙ্গে থাকবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সময়ে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে; এ তারই প্রমাণ বলে মন্তব্য করেন শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ