শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসলামাবাদে জমিয়তের অবরোধ সফল করতে ৩ অক্টোবর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম ইসলাম (ফ) ইসলামাবাদে ইতিহাসের সবচেয়ে বড় অবরোধের ডাক দিয়েছে।

আগামী ৩ অক্টোবর বিরোধী দলগুলিকে সাথে নিয়ে এ অবরোধ সফল করতে একটি বৈঠক করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

পাকিস্তানের ডেইলি জংয়ের বরাতে জানা যায়, আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় পরিষদের একটি সভা আহ্বান করা হয়েছে।

পিএমএলএন এবং পিপিপিসহ বিরোধী দলগুলির সাথে আবারো যোগাযোগ করা হবে বলেও জানান মাওলানা ফজলুর রহমান।

অন্যদিকে জেআইআই এ সরকার বিরোধী অবরোধে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত করেছে।

বৈঠকে অবরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গরম পোশাক এবং চাদর আনার জন্য অংশগ্রহণকারীদের নির্দেশনাও জারি করা হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম ইতোমধ্যে ইসলামাবাদে লকডাউনের জন্য অর্থ সংগ্রহের প্রচারণা শুরু করেছে, এর আওতায় অনুদানের অনুলিপি জেলা সংস্থাগুলির কাছে প্রেরণ করেছে। কর্মকর্তা ও কর্মীদের কাছ থেকেও ১০০,৫০০, ৫০০০ হাজার টাকা করে সংগ্রহের ঘোষণা দিযেছে।

সূত্র: ডেইলি জং

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ