শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরান ও তুরস্ককে সাবধান করলো আরব লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও তুরস্ক আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে দাবি করছেন আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইত।

সূত্রমতে জানা যায়, মিশরীয় গোয়েন্দা সংস্থার মালিকানাধীন ডিএমসি চ্যানেলে এক অনুষ্ঠানে তিনি আরব রাষ্ট্রসমূহের মধ্যে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান ইরানকে।

তিনি বলেন, তেহরানের উচিত অন্যদের সাথে মীমাংসায় যাওয়ার আগে নিজেদের নীতিগত পরিবর্তন ঘটানো।

অন্যান্য আরব সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, লিবিয়ার সাথে আপাতত কোন কোয়ালিশনে যাওয়া যাবে না তবে সুদান ও ইয়েমেনের সাথে কোয়ালিশন গঠন করলে ভালো হবে।

ইয়েমেনের ভয়াবহ পরিস্থি থেকে বের হওয়ার জন্য প্রত্যেক দলকেই একযোগে কাজ করতে হবে বলে জানান তিনি।

মিশরে সিসি’র ক্ষমতাচ্যুতির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, প্রত্যেক সামরিক নেতা তার দেশের উন্নয়ন ও সঙ্কট মোকাবেলার সঠিক কৌশল জানেন, এ ক্ষেত্রে কী হবে তার জন্য অপেক্ষা করতে হবে। সূত্র: মিডল ইস্ট মনিটর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ