শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মার্কিন-তুর্কি সেনাদের সরিয়ে নেয়ার দাবি দামেস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া থেকে মার্কিন ও তুর্কি সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে দামেস্ক।

গত শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ দাবি জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম।

সেনা প্রত্যাহারে রাজি না হলে, ওই দেশদুটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার সিরিয়ার আছে বলে সতর্ক করেন মুয়ালেম। অনুমতি ছাড়া সিরিয়া ভূখণ্ডে অভিযান চালানো যেকোনো বিদেশি বাহিনীই, দখলদার বলে মন্তব্য করেন তিনি।

বলেন, অবিলম্বে মার্কিন ও তুর্কি সেনা প্রত্যাহারে রাজি না হলে, আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেবে সিরিয়া।

সিরিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও তুরস্কের নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেও জানান, পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় প্রায় এক হাজার মার্কিন সেনা মোতায়েন আছে।

অন্যদিকে উত্তর সিরিয়ায় আইএস ও কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ