মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচলে কখন গুনাহ হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন : নামাজরত ব্যক্তির সামনে কয় হাত জায়গার ভেতর দিয়ে চলাচল করলে গুনাহ হয়, আর সুতরা কয় হাত সামনে রাখতে হয়?

উত্তর : মসজিদ বা ঘর ৪০ বর্গ হাত থেকে কম হলে সুতরা ছাড়া মুসল্লির সামনে দিয়ে যাওয়া কোনোভাবেই জায়েজ হবে না। আর যদি ৪০ বর্গ হাত বা তার চেয়ে বড় হয় কিংবা মসজিদ ছাড়া ভিন্ন কোনো ময়দানে নামাজ পড়ে তাহলে মুসল্লির দৃষ্টি সেজদার স্থানে থাকলে সাধারণত যে স্থান পর্যন্ত নজরে আসে- যার পরিমাণ মোটামুটি মুসল্লির কাতারসহ সামনের আরও দুই কাতার হয় এর ভেতর দিয়ে যাওয়া জায়েজ হবে না।

তবে ওই জায়গার বাহির দিয়ে গেলে জায়েজ হবে। অর্থাৎ কোনো গুনাহ হবে না। আর সুতরা নামাজির পায়ের স্থান থেকে প্রায় তিন হাত দূরে রাখবে। - (আদ দুররুল মুখতার : ১/৬৩৬, হেদায়া : ১/১১৮)

ফতোয়া প্রদানে- ইফতা বিভাগ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা, বাংলাদেশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ