শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগানিস্তানে নির্বাচনের মধ্যে কান্দাহারে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় ভোর ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৩টা পর্যন্ত। তবে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার পরই কান্দাহারে একটি পুলিশ স্টেশনের কাছে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ’র মধ্যে। এই নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। দেশ জুড়ে মোতায়েন রয়েছে ৩ লাখ নিরাপত্তাকর্মী।

আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ। সে সময় দুই জনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলতে থাকলে অচলাবস্থা তৈরি হয়। দুই মাস পর আশরাফ গনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নবগঠিত সরকারের প্রধান নির্বাহীর পদ নেন।

গত বুধবার রাতে শেষ হয়েছে ২৮ দিনের নির্বাচনী প্রচারণা। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে গেলে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি প্রয়োজন। আগামী ১৯ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ