শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আন্তর্জাতিক আইনকে উপহাস করছে ইসরায়েল: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতিমালাকে উপহাস করছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

মাহাথির মোহাম্মদ আরো বলেন, বায়তুল মুকাদ্দাসে ইসরায়েলের দখলদারিত্ব এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর মাধ্যমে ইসরায়েল সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও নীতিমালাকে উপহাস করছে।

এ সময় তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের প্রসঙ্গও ভাষণে তুলে আনেন। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। বিশ্বের চোখের সামনে তাদের হত্যা করা হচ্ছে। এ বিষয়ে বিশ্বের ভাবার সময় এসেছে।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সরকারি বাহিনীর বর্বরতার কারণে প্রায় আট লাখ রোহিঙ্গা উদ্বাস্তু প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।

সরকারি বাহিনী রাখাইনে মুসলিম গ্রামগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ