শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

'দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে নেয়া উদ্যোগে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের উদ্যোগ গ্রহণ ফলপ্রসূ হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, সরকারদলীয় লোকজন এখন ক্যাসিনো সংস্কৃতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করছে বলে অভিযোগ করেছেন

তিনি বলেন, জুয়া, মদ ও হাউজির নামে যুব সমাজের চরিত্র ধ্বংস করা হচ্ছে। ক্যাসিনোগুলো বন্ধ এবং এর সঙ্গে জড়িত চাঁদাবাজদের গ্রেফতার করলে দেশে টাকার পাহাড় হয়ে যাবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে জুয়া, মাদক ও চাঁদাবাজি অনেকাংশে কমে যাবে।

তিনি আরও বলেন, নীতি-নৈতিকতাহীন নেতৃত্ব দিয়ে দেশের কল্যাণ সম্ভব নয়। উলামায়ে কেরাম এগিয়ে এলে দেশ থেকে জুয়া, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন চিরতরে বন্ধ হবে।

স্থানীয় শহীদ মিনার চত্বরে জেলা সভাপতি আলহাজ খন্দকার সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সম্মেলনে জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ