বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

নিউইয়র্কে ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১২ সেপ্টেম্বর বাদ মাগরিব জ্যাকসন হাইটসের আন নূর জামে মসজিদে নিউইয়র্কের সর্বদলীয় ওলামা ও ইমামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএর কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মাওলানা রফিক আহমদ রেফাহীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুফতি মুহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় সভার আলোচ্যসূচি ছিল—আসন্ন মুসলিম ডে প্যারেড ২০১৯; মাহে রবিউল আউয়াল উদ্‌যাপন ও সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে পরামর্শ গ্রহণ। এই তিনটি এজেন্ডা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ফয়সল আহমদ জালালী, মুফতি হাম্মাদ আহমদ গাজীনগরী ও মাওলানা ফাহাদ হোসাইন।

নির্ধারিত আলোচ্য বিষয়ে অংশ নেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা আতাউর রহমান জালালাবাদী, তথ্য ও মিডিয়া উপদেষ্টা মাওলানা রশীদ জামীল, নির্বাহী সহসভাপতি মাওলানা আহমদ আবু সুফিয়ান, সহকারী অর্থ সম্পাদক কাজী মাওলানা মাসুক আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান, প্রচার সম্পাদক রশীদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আনাস বিন জামাল উদ্দীন, সদস্য হাফিজ মাওলানা মোস্তাফা হোসাইন, মাওলানা মুহাম্মদ মানজুরুল করীম, মাওলানা মুহাম্মদ ফয়সল নওয়াজ, মাওলানা মুজিবুর রহমান ও এ এন এম জে উদ্দিন।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভা আগামী ১৬ অক্টোবর বাদ মাগরিব জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিশেষে সভাপতির বক্তব্যে মাওলানা রফিক আহমদ রেফাহী সংগঠনের আহ্বানে আগত মেহমান, দায়িত্বশীলদের স্বাগত জানান এবং ভবিষ্যতে সংগঠনের সার্বিক কর্মসূচি ও কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরও আহ্বান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ