সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২৬ সেপ্টেম্বর থেকে সুর সৈনিকের ৫ম অডিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন রংধনুর ব্যবস্থাপনায় আয়োজিত কুমিল্লা জেলাব্যাপী কুরআন তেলাওয়াত (হদর) ও হামদ-নাত এর জনপ্রিয় রিয়েলিটি শো সুর সৈনিকের ৫ম অডিশন শুরু হতে যাচ্ছে।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন আল আজহার মাদরাসায় ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে অডিশনটি অনুষ্ঠিত হবে।

অডিশন শেষে বাছাইকৃতদের নিয়ে শীঘ্রই অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

রিয়েলিটি শো’র দায়িত্বে নিয়োজিত আছেন- কুমিল্লা শাখার সিনিয়র পরিচালক হাফেজ শাওন আহমাদ শাফী, ইব্রাহীম সাইফী, আব্দুল্লাহ আল সাকিব, মহিউদ্দীন ফরহাদ, রেজাউল হোসেন রেজা, উমর ফারুক পাহাড়পুরী, নাজমুল হাসানসহ অন্যান্যরা।

রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগ: ০১৭৭২২০১১৮৯, ০১৯২১৬৮০১২৯

উল্লেখ্য, বিগত বছর থেকে এ প্রোগ্রামটি কুমিল্লায় আয়োজন করছে রংধনু। অনুষ্ঠানের স্পন্সর হিসেবে আছে গোল্ড সিলভার হোমস লিমিটেড।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ