শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে দশটায় পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে ডা. শাহজাহান (৪২) ও একই ওয়ার্ডের কাজীপাড়া এলাকার জনাব জহির আহম্মদের ছেলে রফিকুল ইসলাম (২৮)। নিহতরা সম্পর্কে শালা-দুলাভাই। নিহত রফিকুল ইসলাম ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সোমবার রাতে রফিকুলের ঢাকায় যাওয়ার কথা ছিলো। সেজন্য দুলাভাই শাহজাহানের মোটরসাইকেলে করে চট্রগ্রাম বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা দেন রফিকুল। তারা আমজুরহাট এলাকায় পৌছাঁলে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শাহজাহান ও রফিকুল নিহত হন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পুলিশি তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত হওয়া দুই মোটরসাইকেল আরোহীকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ