শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। শনিবার দিনগত রাতে উপজেলায় নতিডাঙ্গা আবাসনে এ ঘটনা ঘটে।

আজ রোববার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে লাল্টু মিয়া (৩৫) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা আবাসন এলাকার জয়নালের ছেলে লাল্টু (৩৫), সভা ভোরামীর ছেলে শরীফুল (৪০) ও মিলনের ছেলে রাজু (৩০) প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। এ ঘটনায় ওই ছাত্রীর মা শীলা খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা আদালতে মাসখানেক আগে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা করেন। মামলা তুলে না নিলে ওই ছাত্রীকে ধর্ষণ করা হবে বলে বারবার হুমকি দিয়েছিল আসামিরা।

আজ রোববার ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতে যাতে সাক্ষ্য দিতে না পারে সেজন্য শনিবার দিনগত রাতে আসামিপক্ষের লোকজন মধ্যরাতে ওই ছাত্রীর বাবা মাকে মারধর করে বেঁধে রাখে। পরে ছাত্রীকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে গণধর্ষণ করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, ধর্ষণের ঘটনায় লাল্টু নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ