রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

কাশ্মীর ইস্যু: ভারত-পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এ আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের পক্ষ থেকে একথা জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্তির পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র।

বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চার জনই পাকিস্তানের পক্ষ নিয়ে সমর্থন জানিয়েছে। তিনি আরও জানান, ফরাসী রাষ্ট্রপতির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এদিকে ভারত বলছে, এটি তাদের আভ্যন্তরীণ পরিবর্তন। পাকিস্তান বিভ্রান্তি ছড়াচ্ছে। সন্ত্রাসে মদত দিচ্ছে। ভারত সরকার জম্মু-কাশ্মীরে আর্থসামাজিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এছাড়া ৩৭০ ধারা নিয়ে ভারতের জাতীয় অবস্থান যা ছিল সেটাই থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ