শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বজ্রপাতে ২ ভাইসহ ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুর ও ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবারে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোনাল বিলে মাছ ধরতে যান চেংটিমারী গ্রামের আনোয়ারুল ইসলাম (২৫) ও তার ছোট ভাই আল আমিন (১৭)। এ সময় বজ্রপাতে দু'জনই ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া বিকেলে সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইদুর রহমান (৩৫) ক্ষেতে কাজ করার সময় বজ্রঘাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আজ দুপুরে ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি গ্রামের ওরিয়ন মাঠে গরু চড়াতে যান হাছান আলীর ছেলে শরাফত আলী (৫৫)। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ