শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বায়োমেট্রিক পরিচয়পত্র পেয়েছে ৫ লাখ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখের বেশি রোহিঙ্গাকে পরিচয়পত্র দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

তাদের বেশিরভাগই জীবনে প্রথমবারের মতো পরিচয়পত্র পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্ডটি বায়োমেট্রিক তথ্য সংবলিত এবং এটি নকল বা জাল করা যায় না। ১২ বছরের বেশি বয়সী রোহিঙ্গাদের এই কার্ড দেওয়া হচ্ছে।

এর ফলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তথ্যের যথার্থতা নিশ্চিত করা যাচ্ছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা সংস্থাগুলো কর্মসূচি প্রণয়ন এবং নারী, শিশু ও প্রতিবন্ধীসহ অন্যদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সক্ষম হবে। এই কার্ডের মাধ্যমে সাহায্য নিয়ে জালিয়াতি রোধ করা সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই এর ব্যবহার শুরু হয়েছে।

ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন করলিস বলেন, এটি নিবন্ধন কার্যক্রমে একটি মাইলফলক। কার্ডে উল্লেখ রয়েছে, তাদের মূল দেশ মিয়ানমার। রোহিঙ্গারা দেশে ফিরতে চাইলে কার্ডটি তাদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কক্সবাজারে বর্তমানের ৯ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এর মধ্যে ৭ লাখ ৪০ হাজার এসেছে ২০১৭ সালের আগস্টের পর।

২০১৮ সালের জুনে রোহিঙ্গাদের নিবন্ধন শুরু হয়। বর্তমানে সাতটি কেন্দ্রে প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হচ্ছে। চলতি বছরের মধ্যে সবার নিবন্ধন শেষ করতে চায় ইউএনএইচসিআর। এ জন্য নিয়োগ করা হয়েছে ৫৫ জনের বেশি কর্মী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ