সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইসলামি সঙ্গীত নিয়ে বাংলাদেশি শিল্পীগোষ্ঠী কলরবের মালয়েশিয়া সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের দরবারে বাংলাদেশি ইসলামি সঙ্গীত পৌঁছে দেওয়ার লক্ষ্যে মালয়েশিয়া সফরে রয়েছেন দেশের পরিচিত ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী।

জানা যায়, ইতোমধ্যে মালয়েশিয়াতে তিনটি ইসলামি সঙ্গীত জলসায় অংশগ্রহণ করেছে কলরবের শিল্পীরা। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের আয়োজনে এ সব জলসা অনুষ্ঠিত হচ্ছে । এছাড়াও আরও তিনটি আয়োজনে তারা অংশগ্রহণ করবে।

মালয়েশিয়া সফর সম্পর্কে কলরব শিল্পীগোষ্ঠীর যুগ্ন নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান আওয়ার ইসলাম জানিয়েছেন, আলহামদুলিল্লাহ্‌ এখানে এসে আজ পর্যন্ত ৩টা প্রোগ্রাম করেছি। আরো ৩টা প্রোগ্রাম বাকি আছে। প্রত্যেকটা প্রোগ্রামে বিপুল পরিমাণে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে।

শুক্রবার রাতের একটি ফ্লাইটে কলরবের শিল্পীরা ঢাকা ত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে তারা দেশে ফেরার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ